# বর্ষণ মন্দ্রিত

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-27T12:01:25+00:00
- Updated: 2020-04-28T14:48:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4/

---

হে বর্ষণধারা, বেলা-অবেলা বোধোদয় নেইকো তোমার?  
ভোরের মিষ্টতা, দুপুরের আলস্যে, সন্ধ্যার গোধূলি লগ্নে;  
বারান্দা ছুঁয়ে, জানালার কার্নিশ বেয়ে অঝোরে ঝরো।  
এক-পা দু’পা করে যে শিশুটি হাঁটছে ,  
আধকলি কথার মায়াজালে আবৃত যে’জন;  
সে-ও তোমাকে ছুঁতে চায় বিভোরতায়, অবোধ্য ভাবনায়-  
শীতল পরশের আহ্বানে।  
ছোট ছোট আঙ্গরাখা-শিষ বেয়ে-  
গড়িয়ে পড়ে বর্ষণধারা সর্বাঙ্গে।  
পূর্ণ অবয়বে খেলে যায় আনন্দের বহ্নিধারা।  
বর্ষণ জলে সিক্ত মৃত্তিকার সোঁদা গন্ধে চারিদিক বুঁদ;  
শুষ্ক, রুক্ষ পত্ররাশি জেগে উঠে নব বারিধারায়।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4/#comments
