# বর্নে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2020-04-03T17:03:35+00:00
- Updated: 2020-04-03T18:01:03+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

---

শান্তা: চলো প্রবাল আজ দুরে কোথাও যাই  
প্রবাল: আচ্ছা চলো  
শান্তা: আমার সব কথায় তুমি আচ্ছা বলো কেন?  
প্রবাল: তো কি বলবো?  
শান্তা: মাঝে মাঝে প্রশ্ন করতে হয়, বুঝলে?  
প্রবাল: যেমন?  
শান্তা: এই যেমন বললাম চলো, তুমি জিজ্ঞেস করবে না কোথায় যাবো?  
প্রবাল: না জিজ্ঞেস করব না, তুমি কি আমায় ভালো না লাগার জায়গায় নিয়ে যাবে?  
শান্তা: না, তা নেবো না। তবে আজ তোমার পছন্দের জায়গায় নিয়ে যাবে।  
প্রবাল: আমার পছন্দের জায়গায়? সে তো বহুদুর, যেথায় আছে নৈসর্গিক গ্রামের মাঝে একটি স্বপ্নীল বাড়ি। তোমার যেতে কস্ট হবে।  
শান্তা: হোক কস্ট, তবুও আমি যাবো। তুমি সাথে আছো, আমার কস্টকে কষ্টই মনে হবে না।  
প্রবাল: আচ্ছা চলো  
শান্তা: তোমার কাছে একটি প্রশ্ন প্রায়ই করি, তুমি উত্তর দাও না কেন?  
প্রবাল: কোন প্রশ্ন?  
শান্তা: আমাকে তুমি রেখেছ কোথায়?  
প্রবাল: এত দিনেও তা তুমি বোঝোনি?  
শান্তা: বুঝলেও তোমার কাছে শুনতে ইচ্ছে করে।  
প্রবাল: আচ্ছা শোনো, তুমি আমার মুক্তা। পেয়েছ উত্তর?  
শান্তা: মানে কি? তুমি তো আমাকে প্রায়ই আদর করে মুক্তা ডাকো। এর সাথে রাখার কি সম্পর্ক?  
প্রবাল: আমি ঝিনুক, তুমি মুক্তা। আমার বুকের শক্ত খোলসের অভ্যন্তরের সবচেয়ে নরম স্থানে তোমাকে রেখেছি।  
শান্তা: ভালোবাসি তোমাকে অনেক প্রবাল।  
প্রবাল: আমিও ভালোবাসি তোমাকে  
শান্তা: আর কতদুর নিয়ে যাবে আমায়?  
প্রবাল:এইত কাছেই চলে এসেছি। ভয় করছে?  
শান্তা:কিসের ভয়? তোমাতে সমর্পন করেছি নিজেকে। রক্ষা তো তুমি করবে?  
প্রবাল: আচ্ছা।  
শান্তা:জানো প্রবাল,তুমি সাথে থাকলে তোমার মুখের দিকে তাকিয়ে থাকি শুধু, আমার অন্য কিছুতে মন থাকেনা। মনে হয় এই জগতে শুধু আমরা দুজন।  
প্রবাল: আমার মুখ থেকে দৃষ্টি ফিরিয়ে এবার সামনে তাকাও।  
শান্তা: ওয়াও, এতো স্বর্গের চেয়েও সুন্দর।  
প্রবাল: ওই বাড়িটা চাই তোমার?  
শান্তা: হ্যা চাই। আমাদের দুজনের হোক বাড়িটা।  
প্রবাল: আমাদের দুজনেরই তো বাড়িটা।  
শান্তা: তাই? এই গ্রামের নাম কি?  
প্রবাল: স্বপ্নপুর  
শান্তা: আর বাড়িটার নাম?  
প্রবাল: স্বপ্নীল  
শান্তা: চলো একসাথে দুজনেই প্রবেশ করি দরজা খুলে।  
প্রবাল: **[আচ্ছা](https://www.youtube.com/watch?v=-4P56WbW5W8&feature=share)** 🙂

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/04/CDB086B8-AC18-491D-A1E6-5CBBA652C91A.jpeg)

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/#comments
