# বর্তমান

- Author: [ফজলে রাব্বী সোয়েব](https://sonelablog.com/author/fazlerabbee/)
- Published: 2021-01-25T19:42:54+00:00
- Updated: 2021-01-25T20:26:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-2/

---

দৃপ্ত কণ্ঠ ঘুমে আজ,

ভয়ে আড়ষ্ট মানুষ জাত।

পংকিলতা আর মিথ্যের মায়াজাল,

বাজেয়াপ্ত হয়ে গেছে অগ্নি-প্রাণ

জব্দ হয়েছে সকল প্রতিবাদ!

নির্লিপ্ত, ব্যর্থ যৌবন লজ্জিত,

ঘৃণাভরা কিশোরীর রক্তহীন চোখ!

 

ক্লান্ত আমি, ঘুমহীন চোখ,

ধিক হে সৃষ্টির সেরা!

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-2/#comments
