# বরিশালে স্বাগতম/ চলে আসুন

Author: জিসান শা ইকরাম
Published: 2012-10-03
Category: ভ্রমণ
Tags: এদেশ, বরিশাল, ভ্রমণ
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8/

![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/560543_279839475454471_150402776_n.jpg "দিঘীর মাঝে ছোট একটি দ্বীপ ")

সাগরঘেঁষা প্রাচীন চন্দ্রদ্বীপ বারবার বর্মি আর পূর্তগিজ জলদস্যুদের অবাধ লুণ্ঠন ক্ষেত্রে পরিণত হওয়ায় শ্রীনগর ( মাধবপাশায় ) চন্দ্রদ্বীপের রাজধানী স্থায়ী ভাবে প্রতিষ্ঠা করেন , চন্দ্রদ্বীপ রাজবংশের কীর্তিমান পুরুষ , রাজা রামচন্দ্র । রাজবাড়ির কিছুই অবশিষ্ট নেই। বেশ কিছু দীঘি যার অধিকাংশই এখন ভড়াট হয়ে গিয়েছে , তা এখন কালের সাক্ষী। রাজবংশের অধিকাংশ সদস্য এবং জমিদারেরা বর্তমানে ভারতে বসবাস করছেন। ১৯৫০ এর দাঙ্গায় জমিদার বাড়িতে কয়েকশত হিন্দুকে হত্যা করা হয় ।  
রাজবংশের রাজা শিব নারায়ণের প্রজাবৎসল স্ত্রী রানী দুর্গাবতী ১৭৮০ খ্রিস্টাব্দে বিশাল এক দীঘি খনন করে এখনো অমর হয়ে আছেন। তার নামেই এই দীঘি ” দূর্গা সাগর ” নামে পরিচিত । সাগর দিয়ে এর বিশালত্বকে বুঝানো হয়েছে।

এত বড় দীঘি বরিশাল বিভাগে আর নেই। এটি এখন পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান। বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা , দীঘির মাঝে একটি সুন্দর দ্বীপ , যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। পাখিদের অভয়ারণ্য এই এলাকা । দীঘির পারে সরু রাস্তা , মাঝে মাঝে বসার বেঞ্চ , ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ – আপনাকে দিবে অনাবিল শান্তি। ইচ্ছে করলে আপনি এখানে পিকনিক করতেও পারেন। যারা বরিশালে আসবেন , এই দূর্গা সাগর দেখতে ভুলবেন না। মৎস্য শিকারিরাও এখানে আস্তে পারেন – বিশাল আকৃতির মাছ ধরার জন্য । বছরের কোন এক সময় – টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ আছে এখানে।

**যেভাবে আসবেন এখানে** :  
বরিশাল থেকে পাবলিক বাসে আসা যায়। নথুল্লাবাদ বাস টারমিনাল থেকে বরিশাল – বানারিপাড়া বাস এ দূর্গা সাগর নামতে হবে। এ ছাড়া মাইক্রো , প্রাইভেট কার , স্কুটার যোগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র ২৫ মিনিট থেকে ৪৫ মিনিটের পথ ।

দূর্গা সাগরের কিছু ছবি

![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/534394_279839648787787_1728360876_n.jpg)

![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/305057_279840062121079_627765786_n.jpg "নীল শান্ত প্রান জুড়ানো দিঘী ")

![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/246743_279839935454425_818676088_n.jpg "দুইপাশে সবুজ গাছ , মাঝ দিয়ে সরু সুন্দর পায়ে হাটা পথ ")

![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/320147_279840035454415_905508417_n.jpg "খুব নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ ")

![](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/399618_279840125454406_1763053307_n.jpg "শান্ত দিঘী ")

![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/429921_279840168787735_2111048937_n.jpg "সবুজের মাঝে থাকুন ")

![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/390402_279840515454367_705117640_n.jpg "এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুব কম আছে ")

![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/283122_279840282121057_2090804004_n.jpg "দুর্গা সাগরের প্রবেশ পথ ")

![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-snc7/400893_279840408787711_1416431300_n.jpg "বিভিন্ন ফলের গাছও আছে এখানে। ")
