# বরাবর , সোনেলা ব্লগ কর্তৃপক্ষ

Author: সোনেলা রোদ্দুর
Published: 2014-02-27
Category: একান্ত অনুভূতি
Tags: সোনেলা ব্লগ আড্ডা, সোনেলা ব্লগ মিলন মেলা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa/

সোনেলা ব্লগ আয়োজিত একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেলো গত ১৪ ফেব্রুয়ারী । বিভিন্ন ব্লগের ব্লগারগন এবং সোনেলার শুভাকাঙ্ক্ষীগণ ঐ মিলন মেলায় অংশ নিয়েছিলেন বলে শুনেছি। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম , এ বিষয়ে কেউ কোন পোষ্ট বা কিছু লিখছেন না সোনেলা ব্লগে । এই গোপনীয়তার অর্থ কি ? মিলন মেলায় সোনেলা ব্লগের বেশ কিছু ব্লগারও অংশ নিয়েছেন । অথচ কোন ব্লগার একটি পোষ্ট দিলেন না । সোনেলা ব্লগ কর্তৃপক্ষ কি চাচ্ছেন না মিলন মেলার যাবতীয় তথ্য প্রকাশ না হোক ?

অন্য অনেক ব্লগ আছে , যেখানে সামান্য কয়েকজন ব্লগার আড্ডা দিলেও তা নিয়ে পোস্ট দিয়ে দেন । কিন্তু এই আড্ডা বা মিলন মেলায় প্রচুর অংশ গ্রহনকারী অংশ নেয়া সত্তেও কোন পোষ্ট আসলো না । আমরা যারা মিলন মেলায় অংশ নিতে পারিনি , আমাদের কি জানার অধিকার নেই মিলন মেলা সম্পর্কে ?

ফেইসবুকে দেখেছি ছবি । কিন্তু এখানে কেনো দেয়া হচ্ছে না ? সোনেলায় মিলন মেলার খবর জানাতে সমস্যা কোথায় ?

আপনারাই বলেন সোনেলা একটি পরিবার । আমরা কি তাহলে এই পরিবারের সদস্য নই ? আমরা কেনো জানবো না পরিবারের অন্যান্য সদস্য কতটা আনন্দ করেছেন মিলন মেলায় ? আমি পরিবারের একজন হিসেবে উপেক্ষিত হবো কেনো ?

জানতে চাই মিলন মেলাটি কেমন ছিল ।
