# বরষায়…

Author: অন্তরা মিতু
Published: 2013-07-20
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f/

–  
রঙ আর রঙ চারিদিকে… এইবার যেন কিছু হবে…  
বরষার সাদা ফুলে ফুলে, লুকোনো লালিমা লজ্জার  
কোন্ ফাঁকে হয়েছে প্রকাশ ! যেন, ঘুম ভেঙেছে ঘুমের…  
জেগে ওঠা ভোরের ভিতরে, জেগেছে আরেক রঙ-ভোর…

এইবার কিছু হয় হোক… এইবার কিছু রঙবোধ  
তোমাকেও জলের ঘোরে, ভিজিয়ে করুক যে বেহাল  
বরষার অজুহাতে ; আজ, শুভ্রতা নুয়েছে যেমন  
অবিরাম ধারায় ; তু্মিও, টলোমলো… একটু মাতাল…  
.  
.  
.  
সবিনয় উত্সর্গ-প্রিয় প্রিয় প্রিয় শাকিলা তুবা আপু…  
.  
রাত ১.০৮ মিনিট  
২০জুলাই, ২০১৩  
–
