# বন্ধু !

- Author: [তাপসকিরণ রায়](https://sonelablog.com/author/tapaskiran-ray/)
- Published: 2013-12-04T11:25:06+00:00
- Updated: 2013-12-04T11:25:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: ডুবে যেতে চাই যদি পাঁকে--কমল তুমি ফুটে উঠো পাশটিতে--
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/

---

 

জীবন নাকি ছোট্ট

তবু কেন এই ক্ষণাতুর চঞ্চু ডুবানো !

যত আলুথালু হোক তোমার বেশ,আমি ছুঁতে পারি তোমার শরীর !

 

কামিনী রাতের ঘর,জ্যোৎস্নার ধার,ছুঁয়ে থাকে বন বনান্তর

অসংখ্য ইশারায় রাত জেগে থাকা,বন্ধু ! তুমি একজন,কাছে থেকো আমার

ডুবে যেতে চাই যদি পাঁকে–কমল তুমি ফুটে উঠো পাশটিতে–

পাপবিদ্ধ পুরুষের দঙ্গল ছুটে চলেছে দেখো,উজাড় করেছে হৃদয় উত্তাপ,

বন্ধু ! তমি থেকো পাশটিতে–আগুন নেভে না তো তত দিন,

যতদিন বুকের এই ধুকধুকি চল,তুমি থেকো পাশটিতে,বন্ধু !

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/#comments
