# বন্ধু

- Author: [মোঃ মজিবর রহমান](https://sonelablog.com/author/tandra/)
- Published: 2017-08-06T11:30:50+00:00
- Updated: 2017-08-19T04:13:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-7/

---

বন্ধু , সেইতো হয়

যেখানে হয় মনের মিল,

হয় সময়ে অসময়ে কাছে পাওয়া

নিজের স্বার্থকে তুচ্ছ মেনে

এগিয়ে যায় বন্ধুর দুর্দিনে।

শত দূরে থেকে থাকে মনে

শুধু আর্থিক সাহায্য নহে

জীবন সংগ্রামে, জীবন দিয়ে

যে বন্ধু , বন্ধুকে বুকে রাখে  আগলিয়ে

সেই প্রকৃত বন্ধু, হৃদয় বন্ধু।

জন্ম হলেও যথা তথা

বন্ধু হলো সকলে সখা

জাত-বেজাত থাকেনা সেথা।

জয় হোক বন্ধুত্বের।

 

বন্ধু দিবসে সকল বন্ধুদের প্রতি রইলো শুভেচ্ছা।

 

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-7/#comments
