# বন্ধু

- Author: [সালমা আক্তার মনি](https://sonelablog.com/author/salma-akhter-moni/)
- Published: 2016-02-29T17:07:33+00:00
- Updated: 2016-02-29T17:07:33+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-5/

---

বন্ধু  
সালমা আখতার মনি

নিজেকে শুধু শুনিয়েছি আমি  
কখনো তোকে শুনাইনি,  
হাত দুটো বন্ধু ধরেছি যখনি  
ছাড়তে তো ধরিনি ৷

মুখেও বলিনি চোখেও ভাসেনি  
তবু জেনে রাখ তুই ,  
নীরবতাই এক আলাদা ভাষা  
বুক জুড়ে যার ভুঁই ৷

বন্ধু এক বাঁধন এমন  
চাওয়া পাওয়া ওতে নেই ৷  
ছিলাম আমি আছিও আমি  
থাকবোও আমি এই ৷

কিছুই যদি দিতে না পারি  
এটুকু বলতে পারি ৷  
যে হাত ধরেছি বন্ধু রে তোর  
মরনে তা যাবনা ছাড়ি ৷

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-5/#comments
