# বন্ধু হবি

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-08-21T17:45:25+00:00
- Updated: 2020-10-22T16:26:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf/

---

তুই আমার বন্ধু হবি?  
সবুজ ঘাসের বনে  
শীতের ঝলমলে শিশির ফোঁটা?

মায়াবী রাতে  
আধো-বোঝা চোখের  
এক গোছানো মায়া-স্বপ্ন;

ইচ্ছে হবি?  
পাখির ডানায় দৃষ্টির ফাঁকে  
দেখবি আমায় ক্ষণে ক্ষণে;

তুই আমার সাথী হবি?  
আমার তরে জন্ম নিবি  
পুনর্জনম জয়ী হয়ে ;

ক্ষত মনের জ্বলন হবি?  
উস্কে দিয়ে বারেবারে  
আনমনে হারিয়ে যাবি;

নিরুত্তাপ আগুন হবি?  
আট প্রহরের অগ্ন্যুৎপাতে  
অঙার হবো তোর কামনায়;

সওদাগরী বন্ধু-মেলায়  
কিনবো তোকে তোর দামেই,  
যতন করে পুষবি আমায়  
তোর পাঁজরের রুদ্ধ খাঁচায়..

বন্ধুরে,  
তুই কি আমার বন্ধু হবি?  
প্রেম হবি?…

* অ-কবিতা

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf/#comments
