# বন্ধু ভালো থেকো

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-12-22T13:50:46+00:00
- Updated: 2013-12-22T13:59:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: বন্ধু, বন্ধু ভালো থেকো, বন্ধুত্ব
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b/

---

ভার্চুয়াল সম্পর্ক কিছুই না , এমনটা অনেকের ধারনা বিশ্বাসে পরিনত হলেও , কিছু কিছু ভার্চুয়াল সম্পর্ক আর ভার্চুয়াল থাকেনা । পিসির সামনে বসে থাকা ভার্চুয়াল মানুষটির একটি প্রান আছে , আর তিনি একজন মানুষ । তাই তো একজনের দুঃখ কষ্টের দিনে শুধু কষ্টের ইমো দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারিনা। কষ্ট গুলো অন্তরকে স্পর্শ করে । হয়ত কিছু মানুষ শুধু ইমো দিয়েই দায়িত্ব পালন করেন । কিন্তু আমি পারিনা। এটি হয়ত আমার দোষ , তবে এই দোষে দোষী হয়েই আমি থাকতে চাই । শুদ্ধ হতে চাইনা।

কতটা মানসিক পথ অতিক্রম করলে একজন ভালো বন্ধু পাওয়া যায় জানিনা না । তবে আমরা ভালো বন্ধু হয়েছি নিঃসন্দেহে । সময়ের ক্ষণ গণনায় তা খুব বেশী সময় নয় , তিন বছর বা তার কিছু বেশী সময়। কৃতজ্ঞতা তোমার প্রতি আজীবন থাকবে , কারন তুমি মানুষের উপর বিশ্বাস হারাতে দাওনি আমাকে । যে বিশ্বাস আমি আজীবন লালন করে এসেছি ।

তোমার একমাত্র ভালোবাসার মানুষটি চলে গিয়েছেন জগৎ থেকে । আল্লাহ্‌ নিশ্চয়ই  শান্তিতে রাখবেন তাঁকে ।

ফোনের অপর প্রান্তে তোমার কান্না আমাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে । জীবনের সাহসী যোদ্ধা তুমি , একা লড়াই করে টিকে থাকার প্রচুর উদাহারণ আছে তোমার জীবনে। এবারেও পারবে তুমি । আমি এবং আমার মত তোমার কয়েকজন নির্মোহ বন্ধু পাশে আছি তোমার।

ভালো থেকো বন্ধু আমার ।  
আল্লাহ্‌ তোমার এবং তোমার সন্তানদের এই শোক বহন করার শক্তি দিক ।  
আমীন …

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b/#comments
