# বন্ধু তোমায় মনে পড়ে

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-06-30T10:28:11+00:00
- Updated: 2014-06-30T10:28:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87/

---

**[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/06/IMG_20140527_183137-300x168.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/06/IMG_20140527_183137.jpg)বন্ধু তোমায় মনে পড়ে**

সেই নেংটো কালের বন্ধু আমরা

আজ তুমি কোথায়

শান্তিতে ঘুমিয়ে আছো মাটির কবরে।

**বন্ধু তোমায় মনে পড়ে**

শৈশবে স্কুল পালানোর গল্প

কলেজে উঠে ভালবাসার খোজেঁ অল্প অল্প

পিছু নেয়া কোন এক রমণীর টানে।

**বন্ধু তোমায় মনে পড়ে**

সকালে পড়া হারাইন্নার পুকুরে তুমি আমি

সে ছিল একাগ্রচিত্ত্বে পাড়টিতে দাড়িয়ে কখন ফিরি

দু’জনের অপেক্ষায়,গভীর জলে ডুব দেয়া ।

**বন্ধু তোমায় মনে পড়ে**

সাতটি ঘনটা হারাইন্নার জলে ডুবে আমি হয়েছি পবিত্র

দ্বিতীয় জম্মে আমার হায়াৎ যেন হলো কয়েক’শ

তোমার মরন ব্যাধি যেন তোমাকে দিল ছুটি পরপারে।

**বন্ধু তোমায় মনে পড়ে**

ফেবুকে কিংবা অন লাইনে তুমি ছিলে সরবর

ঘর হতে পা বড়াতেই মনে হত এই বুঝি এলে তুমি

দুর দূরান্ত কত অজানা পথে ছুটে চলা সে সব এখন কেবলি স্মৃতি।

**বন্ধু তোমায় মনে পড়ে**

হয়তো একদিন তোমারি মতন চলে যাবো আমি

বিয়োগের তিন দিন খুব মনে রাখবে আত্ত্বীয়-অনাত্ত্বীয়

এর পর ভূলেও মনে রাখবে না, বলবে না কথা

ছিল এক নাম জাদা।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87/#comments
