# বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে

Author: তৌহিদুল ইসলাম
Published: 2021-01-17
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87/

মাঘে মাঘে বেলা গড়িয়ে হীমশীতল কুয়াশা  
ফি বছর কড়া নাড়ে সোনালি উঠোনে।  
দমবন্ধ হাহাকারে ক্ষণিকের বিচ্ছিন্নতায়  
মনে পড়ে শুনিয়েছিলে [এস্কিমোদের কবিতা](/এস্কিমোদের-দেশে/)।

জবুথবু ঠান্ডা দর্শণের মুগ্ধকরণ রঙধনু ছবি  
ফ্রেমেবন্দী করে ঝুলিয়ে রেখেছি –  
মনদেয়ালের পেরেকে।

ইচ্ছে হলেই হাত বোলাই,  
রোমন্থন করি নিকট অতীত;  
কেমন আছো বন্ধু খুব জানতে ইচ্ছে করে।

এই ঘর সেই জানালা, শুধু তুমি নেই ওপাশে  
বড্ড নিঃসঙ্গ লাগে শব্দহীনতার মর্মভেদী নিস্তব্ধতা।  
ধুলোজমা ডায়েরিতে অক্ষরাদির আর্তচিৎকারে  
শীত যেন জাঁকিয়ে বসেছে মনের অন্তরালে।

কানে শীষ দেয়া উত্তরায়ণের কুহুতান বাতাসে  
বন্ধুবর তোমাকে ভীষণ মনে পড়ে ….

\[ছবি নেট থেকে\]
