# বন্ধুরে !!

- Author: [স্বপ্ন নীলা](https://sonelablog.com/author/arjuman2003/)
- Published: 2014-08-04T16:47:31+00:00
- Updated: 2014-08-10T05:52:43+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87/

---

বন্ধুরে !! তোরা আমার খোলা আকাশ  
যে আকাশে নিত্য আমি দেখি তাঁরা  
তোরা আমার নিত্য-দিনের দক্ষিণ হাওয়া  
যে হাওয়াতে বিলিন হয়ে কষ্টগুলো যায়রে মারা।

বন্ধুরে !! তোরা আমার শীতের সকাল  
যে সকালের সোনা ঝরা রোদে আমার খুবই সুখ  
তোরা আমার দূর আকাশের রংধনু’র ঐ সাতটি রং  
যে রংগুলোর মাঝেই খুঁজি প্রিয় বন্ধুদের মায়া মুখ

বন্ধুরে !! তোরা আমার জোৎস্না ঝরা এক ফালি চাঁদ  
যে চাঁদের আলোয় ভরিয়ে দিক তোদের ঘর, তোদের প্রাণ  
তোরা আমার আষাঢ় মাসের ভর দুপুরের বৃষ্টি রিনিঝিনি  
যে বৃষ্টির গানে দূর হয়ে যাক মান-অভিমান,বয়ে যাক খুশির বান।

৩ আগস্ট,২০১৪

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87/#comments
