# বন্ধুরে! তোদের সাথেই আড়ি আমার ভারি

- Author: [স্বপ্ন নীলা](https://sonelablog.com/author/arjuman2003/)
- Published: 2015-08-02T10:04:43+00:00
- Updated: 2015-08-03T08:51:34+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%86/

---

১  
সকাল দুপুর বিকেল ভরে  
কথা কাজে সত্যি করে  
পাশে ছিলি আপন করে  
ওলো সখী, ওলো সখা  
থাকবি কি তুই জীবন ভরে !!  
২  
প্রাণের মাঝে ব্যাথা হলে  
টেরটা তুই-ই পেলি হঠাৎ  
আপন মনে বলে ফেলিস  
দুঃখ সুখের এটাই তফাৎ !!  
৩  
টাকা যদি নাইবা থাকে  
ছোট্ট একটু হাসি দিয়ে  
ইশারা দিস হাত উঠিয়ে  
শান্ত করিস বিলটা দিয়ে!  
৪  
ঝগড়া-ঝাটি হলে পরে  
ঘুম আসে না চোখের পাতায়  
ঘুরে ফিরে আসিস কাছে  
ঝগড়া থামাস মিলের খাতায় !  
৫  
বিপদ আপদ এলে পরে  
পাখি হয়ে ছুটে আসিস  
চোখের পানি মুছিয়ে দিয়ে  
বাধন হয়ে পাশে থাকিস !  
৬  
আমার মনে কষ্ট দিয়ে  
হৃদয় ছেড়ে গেলি মাঝে,  
আয়রে ফিরে  উড়াল দিয়ে  
সকাল দুপুর বিকাল সাঝে !!!!

২ আগস্ট,২০১৫

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%86/#comments
