# বন্দী

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2020-03-18T20:56:38+00:00
- Updated: 2020-03-18T20:56:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-2/

---

*বন্দী,*

*মন্দির মসজিদ গীর্জা –*  
*বন্ধ প্রার্থনার সকল দরজা,*  
*কত্তো আনন্দে বিশ্বের মানব গণ!*  
*সঙ্কটে আস্হা বিশ্বের বিজ্ঞান।*

*হচ্ছে সবাই বন্দী*  
*আতংকে হারায় শান্তি*  
*করোনা পায় শক্তি!*

*মানছে না আইন শাসন*  
*বাঙালি এক জাতি,*  
*পথে পথে দিচ্ছে মিছিল*  
*মৃত্যুর নেই বাঁকি।*

*বিশ্ব জুড়ে কান্না ধ্বনি*  
*করোনা দেয় হাতে তালি,*  
*বাংলা না-কি করোনার জ্ঞাতী!*

*চলছে এক মরন খেলা,*  
*কে বাঁচি আর কে মরি!*

*সাবধান,*  
*বাহিরে গেলে পাইবে প্রতিদান,*  
*সমাধান হবে মৃত্যু,*  
*কেউ ছুঁবে না তোমাকে*  
*বড় অ-যত্নে যাবে কবরে শ্মশানে।*

*মা,,*  
*ক্ষমা কর আমারে-*  
*করোনা আসছে ছেলের দোয়ারে,*  
*মা পিতার জন্মদিনেও*  
*বন্দী হয়েছি চারদেয়ালের দরজা বন্ধ ঘরে!*

*বাবা-*  
*তুমি ঘুমাও অকালে,*  
*অকালে হয়েছে তোমার মৃত্যু*  
*আলো ঝলমলে রোদ্দুর্র*  
*রইলো না তোমার কপালে।*

*ইষ্টি কুটুম,*  
*লোকাবে কোথায়-পালাবি কোথা*  
*সকল দরজা বন্ধ,*  
*তালা বন্দী বিশ্ব মানব*  
*বাংলার মানব কেনো অন্ধ।*

*শুনছে সবাই, দেখছে দৃশ্য*  
*করোনা এখন বাংলার ভক্ত!*

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-2/#comments
