# বন্দী তুমি

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-03-22
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf/

*বন্দী তুমি,,*

*বন্দী তুমি দেয়াল বন্দী*  
*চার দেয়ালের ঘরে,*  
*শহর বন্দী মায়া বন্দী*  
*মা হারা সেই মেয়ে!*  
*বন্দী ঐ বাবুর হাঁটে…*  
*স্বপ্ন বন্দী চোখে*  
*কাজল বন্দী আলতা পায়ে*  
*শরীর বন্দী কায়া বন্দী –*  
*পুরুষ তান্ত্রিক দেশে!*  
*বন্দী তুমি দেয়াল বন্দী*  
*আলো ঝলমলে রাতে,*  
*মায়া বন্দী কায়া বন্দী*  
*যৌবন বন্দী ভাতে!*  
*রূপ বন্দী নাগরধুলায়*  
*টগর ময়না মতি,*  
*শহর বন্দী ঐ মেয়েটা*  
*নিত্য হারায় গতি!*  
*নিয়ম করে নিত্য দিন’ই*  
*আসবে নাকি রাতে*  
*বন্দী আমি বিছানাতে*  
*গাঁয়ের গন্ধ তুলে!*  
*বন্দী তুমি দেয়াল বন্দী*  
*চার দেয়ালের ঘরে*  
*হারায় তোমার স্বপ্ন গতি*  
*শরীর ভাঙার বাঁঝে!*  
*বন্দী তুমি শরীর খেলায়*  
*বিছানাতে হয় চুক্তি,*  
*বন্দী ঐ বাবুর হাতে*  
*রূপের যতো ভক্তি!*  
*বন্দী আমি শহর বন্দী*  
*স্বপ্ন বন্দী চোখে,*  
*চার দেয়ালের ঘরে বন্দী*  
*লাজ লজ্জা ভুলে!*  
*পুরুষ তন্ত্র এ সমাজে*  
*বন্দী স্বাধীনতা,*  
*বন্দী ঐ চার দেয়ালে*  
*লিখছি মনের কথা।*

*![](https://sonelablog.com/wp-content/uploads/2020/03/20200316_001802.jpg)*

*ছবি সোনেলা ব্লগ থেকে শোয়ার    //*
