# বন্দিত্বের দিন-যাপনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-02T05:18:51+00:00
- Updated: 2020-10-02T15:36:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87/

---

 

নাগরিক বন্দিত্বে একাকার আমার এ বন্দিত্ব,  
ঝলমলে আলোয় নিঃশ্বাস নিচ্ছে বুক ভরে,  
দারুণ কৌতূহল-আনন্দে;

যদিও এখানে রাহুগ্রস্ত সূর্যোদয়-সূর্যাস্ত  
প্রীতিতির মিলন হাওয়া সচল-সবল  
দারুণ কর্মক্ষমতায় উপরে উপরে  
উপর চালাকিতে;

দখিনা উল্লাস একফোঁটা-ও গলে পড়ে না  
গরিমার দেয়াল-ছিদ্র বেয়ে,  
শার্সি আঁটা হিম ঘরে মুখে-বুকে কুলুপ এঁটে  
শোক-জ্বালা-জড়া বুকে বেঁধে সং সাজি সং খেলি;

লীলাময় ঐ ঝলমলে চৌরাস্তায় ইচ্ছে হয় না  
পা-ফেলি, পা-দেই।  
দু’চারটে কেনাকাটা বেসামাল ভেজালের ভিড়ে  
চালু থাকে চালু রাখি আত্মবিস্মৃত হতে হতে;

ম্লান হেসে গ্রাফিতি দেয়াল একাকী নিঃসঙ্গ  
ঘাড় গুঁজে পালিয়ে বাঁচে,  
নির্লজ্জ শহুরেপনা ধিক তোমাকে, এ-বেলা।

এ শহর আমাকে নেবে-না,  
আমিও-না।

স্বপ্ন ইচ্ছে নিয়ে দু’চোখ শুধুই নিঝুম-বসতির ছবি আঁকে,  
সারা-বেলা সারাদিন, এই প্রাণের মন্বন্তরে।

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87/#comments
