# বনকুলে ঘাস@ এজহারুল এইচ শেখ

- Author: [এজহারুল এইচ শেখ](https://sonelablog.com/author/ajharul-h-shaikh/)
- Published: 2012-10-28T20:52:09+00:00
- Updated: 2012-12-09T09:32:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%98%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%b6%e0%a7%87/

---

শীত কাঁতুরে মেঘষোড়শীর ঘাসের  
ঠোঁটে আলতো চুমু!  
ঘাসের শিহরনে-জাগরনে বনকূল জাগে !  
বাঁকা চোখে! বনস্পতির কলঙ্ক পড়ে চাপা,  
চাঁদের ঘোমটার ছাপে!  
পোকার দল চিৎকার জুড়ে,  
ক্ষনিকের ধন-যশের লোভের তোড়ে!  
এই রে জাত গেল! কুল গেল!  
ওদের অন্য-প্রান্তে তোলো!

সারা শরীর ভয় জুড়ে,  
রাত-ভোর অপবাদে, ঘাসের চোখে অশ্রু ঝরে!  
রাত্রি শেষে ঘুম চোখে বেশ সুর্য হাসে!  
চোখ বাঁকিয়ে! কুয়াশা নামে! ভাষা নামে!  
পক্ষীকুলে ঢি ঢি পড়ে চারিদিক জুডে!  
দিন-দুপুরে একটু আবচ্ছা ঘোরে, ধরা পড়ে!  
বনকূলের কলঙ্ক সারা শরীর জুড়ে!

ষড়যন্ত্র চলে বনকুলের সন্ধ্যা করে,  
ভাতে-রসে না মেরে ,পোকায় মারো!  
আজ ঘাস মরে!ঘাস পোড়ে!  
সারা জঙ্গল জুড়ে!  
এপার প্রান্ত থেকে অপার প্রান্ত ধরে!

ঊলঙ্গ দেহীতে বনকূলের রাতদুপুরে,  
মাঝে সাঝে দাবানল চুমু কষে!  
এ কথা শুধু আগাছাই বোঝে!  
প্রান্তকালের শুরু থেকেই,  
পাহাড়ের কোলে ঘাসের বংশ,  
এখনও বসে!

@ বাড়ি  
তারিখ-২৯/১০/১২  
সময়-১ঃ১২ রাত

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%98%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%b6%e0%a7%87/#comments
