# বদলে যাব না

Author: ছাইরাছ হেলাল
Published: 2017-02-19
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%be/

বদলে যেতে যেতেও যাইনি,  
শ্লথ চাকায় ঠেস দিয়েও দাঁড়াইনি  
বিপুল ব্যাপ্তির গাছের আড়ালে,  
চুপিসারে পথের উন্মুক্ততাও খুঁজে পাইনি।  
বিষাদ মুখোশের পদচিহ্ন খুঁজে খুঁজে পথ হারাইনি,  
ফুলের সম্ভারে নিখুঁতের সুখও খুঁজিনি;  
এক মুজরোয় রাত পার!!এমন ভাবনাও ভাবিনি,  
অঝোরের বাচালতায় থমকে যাইনি।  
মাটির অনুজ্জ্বল বাদামী নকশায় গাছেদের ছায়ায়  
ফুলেদের চঞ্চল চঞ্চলতায় হাঁ হইনি  
হব-ও না।
