# “বঞ্চিত শব্দগুচ্ছ”

Author: শান
Published: 2015-01-12
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/

বহুযুগ ধরে বঞ্চিত শব্দগুলো হঠাৎ অবাঞ্ছিত ঘোষণা করে কবিকে !  
স্বাগত জানায় – কাব্যখেকো এক হিংস্র ভূলুণ্ঠিত লুব্ধ অভিযানকে ।  
মুহূর্তেই পতন হয় এক সফল কাব্য সাম্রাজ্যের ।  
কবির দাম্ভিকতা লজ্জায় গাঢ় নীলাভ হয় ,  
শব্দবিহীন কবিতা বড্ড কষ্টের , বেদনাময় !  
স্থবির হয়ে আসে এক আগ্রাসী বুড়ো কলম ।

কাব্য পিপাসার এক অসম্বৃত কারাগারে গ্রেপ্তার হয়ে ……….  
কাঁদে আজ কবির নি:সহায় শৃঙ্খলিত প্রাণ ,  
লক্ষ লক্ষ বঞ্চিত শব্দের ক্রোধে পিষ্ট স্বয়ং ভগবান ! এক শঙ্খনীল কারাগারে –  
আঁধারের আবর্তে চলে মুক্তির তুচ্ছতম আলোর সন্ধান !
