# বঞ্চনা

Author: জি.মাওলা
Published: 2013-09-17
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%a8%e0%a6%be/

বঞ্চনা

বড় ছলা কলা জানো তুমি

ছলনার ছলে ছল করে যাও তুমি।

তোমার ছলনা পারিনা বুঝিতে

  ওগো ছলনাময়ী।

ছলনার ছলে কত আর রবে

ছলনার খেলা কবে বন্ধ হবে?

শীতল হাওয়ায় হিমেল পরশে

দখিনা বাতাসে মন যে কবে জুড়া বে।

ছলা কলা শেষে বসন্তের নব

    কুহ কুহ ডাকে

জীবন উদ্যানে কত ফুল  ফুটে

ছলনাতেই অকালে ঝরে পড়ে।

আনন্দ মুখর শোভিত সুন্দর

ছলনার ভুলে যাবে অবহেলায় ডুবে।

কবে?

কবে, বুঝবে ওগো তুমি

নিজেকে বুঝতে না পারার

ছলনার ভুলে নিজের বঞ্চনা।

১১.৪৯pm,১৬-০৯-১৩

[![বঞ্চনা](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/47892_530555076961911_1861015808_n-300x225.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/47892_530555076961911_1861015808_n.jpg)
