# বজ্রের কুই কুই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-08-17T01:16:28+00:00
- Updated: 2018-08-17T01:16:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%87/

---

হঠাৎ বজ্রের বজ্র হুংকারে/চিৎকারে  
বাজের চোখ-ধাঁধানো ঝলকে/বলকে  
বিস্ময়ে বিস্মিত হয়েছি;

গোত্তা খেয়ে/মেরে ত্রিশূল ফাঁদে আটকে যেতে দেখেছি,  
থেকে-থেকে দেখে-দেখে চোখের মাঝে আঁটকে পড়েছি;  
বিস্ময়ের চমকে-ঠমকে থমকে গেছি,  
বাক হারা হানি।

হুট-হাট বজ্র আর ত্রিশূলের বিযুক্ততা থেকে  
যুক্ততা দেখছি, চোখের পলকে, যখন তখন;  
দপ করে নিভে যাওয়া নেতিয়ে পড়ে কুই কুই করা  
আকস্মিক কিন্তু অমোঘ পরিণতি  
তাও;

হায় ত্রিশূল  
হায় বাজ!!

চুব খেয়ে ডুবে যাওয়া  
আলুথালু উদ্বাহু-তায় খামচে ধরা,  
শব্দ-আলো কেলির অকস্মাৎ হারিয়ে যাওয়া  
সুনসান নীরবতা;

=================================================

ত্রিশূল—সুউচ্চ অট্টালিকার মাথায় বসানো সূচালো ত্রিমুখী/বহুমুখী ধাতু শলাকা, যা বজ্র নিরোধ করে, (Lightning Arrestor)

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%87/#comments
