# বউয়ের চিঠি পেলাম

- Author: [চাটিগাঁ থেকে বাহার](https://sonelablog.com/author/bahar2007/)
- Published: 2017-03-07T12:24:50+00:00
- Updated: 2017-03-07T12:24:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%89%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/

---

বউয়ের চিঠি পেলাম

![images](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/images.jpg)

বউয়ের চিঠি এক অমূল্য সম্পদ । যারা বিদেশে আছেন তাদের প্রতি আমার রীতিমত হিংসে হয় । হিংসে হয় এজন্য যে তারা নিয়মিত তাদের জীবন সঙ্গিনী তথা ‘ সংসার ‘ নামের ব্যবসা প্রতিষ্ঠানের পার্টনার বউয়ের চিঠি পান। দেশে যারা থাকেন তাদের এ সুযোগ খুব একটা হয় না ।

অবশ্য যারা চাকরী করেন এবং ২/৩ মাস অন্তর বউয়ের দেখা পান তারাও অনেক সময় বউয়ের চিঠি পেয়ে থাকেন।  
বউয়ের চিঠির মধ্যে একটি আলাদা শিহরণ আছে, আকর্ষন আছে .. শিরশিরে অনুভূতি আছে, আছে রোমাঞ্চ ।

বইয়ের চিঠি নিয়ে কত গান, কবিতা, গল্প, উপন্যাস সিনেমা রচিত হয়েছে তার হিসেব নেই ….

অনেক জনপ্রিয় কয়েকটি গানের একটি হচ্ছে……

**চিঠি লিখেছে বউ আমার ভাংগা ভাংগা হাতে……**

এই চিঠি লিখার ঠিকানার জন্য মেয়েরা খুইব উদগ্রীব থাকে…..

মেয়েটিও গানের সুরে গাইতে থাকে…..

**চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা….**.

চিঠি নিয়ে আরো কত কি!

যাক, এই চিঠি একসময় পরস্পরের মনের আকুতি জানাবার একমাত্র মাধ্যম হলেও এখন আর সে যুগ নেই ।  
এখন হচ্ছে ডিজিটালের যুগ, মেসেজ এর যুগ , স্কাইফি-্ইমু-ভাইবারের যুগ….

কি জানি হয়তো আগামীতে এমন একটি সংকেত সংযোগে নিজস্ব লাইভ কণ্ঠই সরাসরি প্রিয় জনের কানের মধ্যে প্রতিধ্বনীত হবে মোবাইল ছাড়াই।

ভূ-উপগ্রহের মাধ্যমে কোন নেট, মোবাইল, কম্পিউটার ছাড়াই হয়তো একে অপরের কাছাকাছি হয়ে যাবে ।

এখন বলি আমার কথা । আমি প্রবাসীও নই আবার দুরে কোথায় থাকি তাও নয় । শহরে আমার বাসাতেই থাকি স্ত্রী পুত্র কন্যা নিয়ে । তবু আমি বউয়ের হাতের লেখা চিঠি পাই । এটা অবশ্য আমার বিশাল ভাগ্যই বলতে হবে।

অবশ্য আমি মাঝে মাঝে আবদার করেই বলি- ওগো আমাকে একটি চিঠি লিখনা গো ….

বউ বলতো আপনি আমার সাথেই আছেন । ঠিচিতে কি লিখবো……

কি লিখবা!…….. এই মন জ্বলে, চোখ জ্বলে, কান জ্বলে, পেট জ্বলে এসব লিখবা আরকি!

অভিমানী বউ বলতো এসব আমি পারবো না ।

এসব না পারলেও মাসের শুরুতে সুন্দর একখান চিঠি ধরিয়ে দিতে কিন্তু সে কখনও ভুল করেনি । তেমনি একটি চিঠি সেদিন সকালে বাসা থেকে বের হবার সময় বউ পকেটে ঢুকিয়ে দিয়েছে । অফিসে পৌছার পর আবার মোবাইল করে বলেও দিয়েছে পকেটে চিঠি আছে। দেখতে যেন ভুলে না যাই। পকেট থেকে চিঠি নিয়ে পড়ে দেখলাম।  
**চিঠিতে সে লিখেছে……..**

>
>  *প্রিয় পতি,*
>
>
>
> *চিনি, চা পাতা, লবন, হরলিক্স, ডেটল সাবান, ৩৭ সাবান, ভিমবার, নুডুলস, সেমাই, ময়দা, চনাবোট, গম, চনার ডাল , সরিষার তৈল, নারিকেল, সাদা সরিষা , বিস্কুট, খাবার স্যালাইন, প্যারাসুট তৈল, পেন্সিল , সাপনার, কলম , সব্জি ।*
>
>
>
> *ইতি – আপনার ঘরণী ।*

এখন বলুন তো এই চিঠি পেয়ে আমি গান কোনটি ধরবো…

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%89%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/#comments
