# বই মেলায় বই-২০১৫

Author: পারভীন সুলতানা
Published: 2016-02-05
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ab/

আমি বই মেলায় গিয়েছিলাম  
বেশ কিছু অক্ষর এদিক ওদিক পড়ে আছে দেখলাম।  
শ্বাস কস্টে পীড়িত বেশ কয়েকজন,  
কেউবা নানাবিধ যন্ত্রণায় ক্লিষ্ট সঙ্কট প্রাণ ।  
একদল মানুষকে জোটবদ্ধ দেখলাম ,  
দেখলাম উদ্দীপনায় ভরপুর, বিশ্বাসে জলন্ত দুপুর ;  
খুব সামান্য ক’জন, ওদের কাছেই গিয়েছিলাম ।  
নিঃস্বার্থ তাগিদ আর স্বভাবজাত মগ্ন ধ্যান  
আপ্রাণ চেষ্টায় উৎসর্গ, সচল করতে মানুষের জ্ঞান।  
বাকিদের কেউ প্রেম পিয়াসী, তৃষ্ণায় কাতর  
হাতধরাধরি চলা, একে অন্যে এলিয়ে পরা তাতেই বিভোর ।  
আরেকদল, ওরা কি মানুষ?  
নাকি মানুষ অবয়বে নিকৃষ্ট পশু, নিকৃষ্টতর !  
কামনার উদগ্র শিখা, চোখেমুখে উল্লাস ।  
এমনি রোগাকান্ত বই মেলায় আমি গিয়েছিলাম,  
একটা বই খুলতেই , অক্ষরগুলো সব একত্রিত হল  
সাদা কাগজে খন্ড খন্ড চাকরীর বিজ্ঞাপন দেখলাম ।  
বই পরেনা কেউ, লেখাপড়ায় ভরেনা হাভুখ পেট  
ইন্টারনেট, গুগুল প্রয়োজনে তাতক্ষনিক ছায়াপথ,  
চাহিবামাত্র তাৎক্ষনিক চা কিংবা কফি পট।  
এখন আর অযথা সময় নস্ট করেনা কেউ,  
বইয়ের মাঝে মুখগুজে আনন্দলোকে করেনা বিচরণ;  
বই মেলায় বই, নিপীড়িত বর্ণ এখন চাকরীর বিজ্ঞাপন।০৫/০২/১৫
