# বই ধার এর মাশুল…..

- Author: [মিতা রহমান](https://sonelablog.com/author/mitarahman/)
- Published: 2015-11-25T11:01:32+00:00
- Updated: 2015-11-25T11:01:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: বই ধার করে পড়া
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b2/

---

[!\[12308819_766421400130058_8686185313530797288_n \\[320x200\\]\](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/12308819_766421400130058_8686185313530797288_n-320x200-218x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/11/12308819_766421400130058_8686185313530797288_n-320x200.jpg)যারা পড়তে ভালবাসে তাদের সবার ই কম বেশি ধার করে বই পড়ার বা ধার দিয়ে বই ফেরত না পাবার অভিজ্ঞতা আছে…. আমার ও আছে…, আমরা আমাদের পছন্দের বই অনেক সময় পছন্দের পড়ুয়া কে যেচেই দিয়ে থাকি… এর মানে হচ্ছে, নিজের ভাল লাগা কে অন্যের মাঝে বপন করা….  
যাই হোক… ৯৫ সালের কথা… তখন আমাদের প্রতিবেশী বান্ধবী মুক্তির কাছ থেকে বই নিয়ে পড়ি আবার পড়া শেষ হওয়ার সাথে সাথে ফেরত দেই… মুক্তি ও আমার কাছ থেকে বই নেয়… ভালই লেন দেন হয় আমাদের মাঝে।  
এক দিন সকালে মুক্তির কাছ থেকে এক বই আনলাম… আমি নিজেই ওর বুকশেলফ থেকে বই নিলাম… ও জানলো না কি বই।

সেদিন বিকেলেই একেবারে অপরিচিত এক মানুষের কাছ থেকেও , দুইটা বই আনলাম…. একটির নাম ৭১ এর ঘাতক দালালরা কে কোথায়, আর একটি, মলাটবিহীন উপন্যাস , ভদ্রলোক নিজে থেকে আমাকে পড়তে দিল, যার বৈশিষ্ট্য হলো, ব্রিটিশবিরোধী আন্দোলন এবং অন্যতম বৈশিষ্ট্য, বইটি তার মা বাবার বিয়ে তে পাওয়া উপহার।যথারীতি ৭১ এর ঘাতক দের খবরাখবর এর পর শুরু করলাম নটরাজন এর লালবাজার.. এই লেখক এর নাম ও আগে শুনি নাই… কিন্তু উপন্যাস টা পড়তে পড়তে ই আমি সব গুলায়া ফেললাম… মন্ত্রমুগ্ধের মত পড়া শেষ করে মুক্তির বই মনে করে মুক্তি কে বইটা ফেরত দিলাম।  
বাকি দুইটি বই, সেই অপরিচিত ভদ্রলোক কে আর ফেরত দেয়া হলোনা… কারণ , প্রথমত তার বাসায় আমার আর যাওয়ার ই সুযোগ হয় নাই, আর দ্বিতীয়ত তার একটি বই এর নাম ই তো আমি ভুলে গেছি ( যা ছিল ঐ লালবাজার …. ) কেমনে তারে বই ফেরত দেই…!  
পরবর্তীতে লালবাজার বইটি আমার কালেকশনে রাখার জন্য ঢাকার এমন কোন জায়গা নাই যেখানে আমি খুঁজি নাই। জীবনের প্রথম আমি বাংলা বাজার পর্যন্ত গেছি এই লালবাজার খুঁজতে.. পাই নাই…. এরই মাঝে আমার এক প্রাক্তন ছাত্র রিচার্ড এর বাবা কোলকাতা যাবে, তার সাথে দেখা… তাকে বললাম লালবাজার এর কথা… তিনি আমাকে বইটা এনে দিলেন… তার কয়েক বছর এর মধ্যেই কিছু দিনের আগ পিছে প্রথমে রিচার্ড এর আব্বা আর তার কয়েক মাস এর মধ্যে রিচার্ড ও স্ট্রোক করে মারা যায়…লালবাজার বইটা আমার কাছে ওদের স্মৃতি হয়ে থেকে যায়। ২০০৮/০৯ সনে নাসির তখন ময়মনসিংহে পোস্টেড… প্রায় ই ও আমাকে বলে, তুমি নাকি কবির এর দুলাভাই এর কাছ থেকে কি বই আইনা আর ফেরত দাও নাই…. এত বছর পর ও বই টার জন্য ভদ্রলোক এর এমন আঁকুপাঁকু দেখে আমি লজ্জিত হলাম যারপরনাই, নাসির এর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমি ভদ্রলোক এর সাথে যোগাযোগ করলাম… তিনি আমাকে ক্ষোভ এর সাথে জানালেন…. তার মা বাবার বিয়েতে পাওয়া উপহার, লালবাজার এর কথা…. আমার পা এর নিচ থেকে যেন মাটি সরে গেল… আমি অনেকবার দু:ক্ষ প্রকাশ করে তাকে সব খুলে বললাম…. এবং দ্বিতীয় বার এর মত বইটা খুজে না পেয়ে, আমার নিজের লালবাজার বইটা নাসির এর হাত দিয়ে তাকে ফেরত পাঠালাম।বই টা হাত ছাড়া করতে আমার অনেক কষ্ট হয়েছে…কিন্তু শান্তি লেগেছে এই ভেবে যে, আমার চেয়ে ও অনেক বেশি স্মৃতি বিজড়িত ছিল বইটা তার কাছে।  
২০০৮/০৯ থেকে ২০১৫…. এর মাঝে অনেক কেই বলেছিলাম বইটার কথা,অপরিচিত লেখকের বই, কেউ ই খুঁজে পায় নাই। অবশেষে রনজিত দে দা কে একবার কথায় কথায় বলেছিলাম…. যদি পায় তাইলে যেন আমার জন্য লালবাজার টা কিনে রাখে।দাদা ভুলেন নাই… ঠিক ই কিনে রাখসে্ন আমার জন্য আমার লালবাজার।আমি শততই আপ্লুত, ধন্যবাদ দিয়ে নিজে কে আর মহান না ই করি।  
দাদা, আপনি যখন বাংলাদেশ বেড়াতে আসবেন, তখন বইটা আপনার হাত থেকে নিতেই ভাল লাগবে ,অপেক্ষায় থাকলাম….

বি:দ্র: ২০০৯ এর পর থেকে, আমি ধার করে বই পড়া বাদ দিয়ে দিসি 🙂 ,বই ধার নিয়ে, ঠিক মত ফেরত না দেয়ার মাশুল, নিজেই নিজেকে দিলাম।

# এই লেখাটি আমার জীবনের প্রথম লেখা।কিভাবে লিখতে হয় আমি জানিনা।আমি লেখক নই।গতরাতে ইচ্ছে হলো এই ঘটনা বন্ধুদের সাথে শেয়ার করি।ফেইসবুকে শেয়ার দিলাম।এরপর মনে হলো, সোনেলা ব্লগের গ্রুপে আমি আছি,সোনেলা ব্লগেও শেয়ার করি 🙂 সোনেলার সকলের জন্য শুভেচ্ছা।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b2/#comments
