# বইয়ের জরা-ব্যাধি

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2020-05-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf/

বইয়ের পাতাগুলো আর বাঁধে না মোহের মাধুরীতে,  
মলাটের-রঙের আল্পনায় সাজে না হৃদয়ের ক্যানভাস।  
বইয়ের অক্ষরে হাসে না অন্তর মোহিনী,  
শব্দগুলো আজ বড্ড বেরসিকভাবে তাকাচ্ছে অনবরত।  
জরা-শীর্ণ, ক্ষীণকায় বাক্যগুলো গন্তব্য খুঁজে না পায়,  
ছন্দ বিলাতে যামিনী জেগে রয় চন্দ্র হাতে।

কাব্যরা করেছে অনশন- উদ্ভিন্ন যৌবনা বিহনে,  
কলমের কুঠুরিতে অবরুদ্ধ কালির ঝর্ণা ধারা।  
কাগজ-কলমের অভিমানে বিরহ-ব্যথায়,শূণ্যতায়  
এককোণে পড়ে রয় সবার অলক্ষ্যে।  
পুষ্পার্ঘ্য লয়ে ভক্ত অপেক্ষার অভিলাষে,  
দেবদূত আসবে প্রসাদ লয়ে মিটাতে মনের পিয়াস ।
