# বইমেলা- ২

Author: অরুণিমা মন্ডল দাস
Published: 2016-02-05
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%a8/

অচেনা মুখগুলোর চেনা সম্পর্কের সুড়ঙ্গ  
পেরিয়ে আপনমনে কাঠুরিয়া কাঠ কাটছে/  
চোখ মুখ শুকিয়ে বইতে মুখ গুঁজে  
জ্ঞানপিপাসু হৃদয় পাতা উল্টাতে ক্লান্ত/  
#  
আশার মোম গলতে গলতে হাতের তালুতে এসে পড়তেই পোড়া হাত  
চিৎকার করতে লাগল ¡  
ছটফটে কামনার জালে আটকে  
ফুচকাওয়ালার ফুচকাটিও আকাশের  
দিকে তাকিয়ে সুকান্ত নজরুলকে  
ব্যঙ্গের হাসি দিল¡  
#  
স্টলে স্টলে ভীড় বইয়ের আনাকোন্ডা চলাফেরা¡  
কবিতার পাতিলেবুর খাঁটি রসের থেকে অরেঞ্জ ফ্রুটি র ভূতের আর ফ্যান্টাসির গল্প অনেক দামী¡  
পঁ্যাচে পঁ্যাচে কবিতা প্যাকেট খুলে মুখে দিতে কষ্ট  
সোজা রহমানির বিরিয়ানির টাটকা কল্পনা গেলো আর ঢেকুর তোলো  
বিক্রেতা খুশী হয়ে পাবলিশার্স কে মিষ্টি  
খাওয়ায় !  
লেখকের হাতের বুড়ো আঙ্গুলটাও বড় হয়ে যায় লেখার জনপ্রিয়তার  
গ্যাসবেলুনের চাপে!
