# ফ্লুয়িড (লীলাবতী’র জন্মদিনে তাকে উৎসর্গ কৃত)

Author: পাগলা জাঈদ
Published: 2014-11-28
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%81%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf/

এই যে সুখের  
নদী বয়ে চলে সমান্তরালে,  
কাল-মহাকালে- অভিমানের  
নীলাবতী ছুটি-  
হালকা শীতের আঙুল ছুঁয়ে ছুঁয়ে,  
ছুঁয়ে যাওয়া মোহনার রঙ,  
বুকের বেহালা- আমিই কৃষ্ণ সয়ং।  
তুমি সহ যেন আজ পৃথিবী’র শেষ  
পাখি দু’টি।

অরণ্য এখানেই গড়া,  
এখানেই মেহগনি হাসে-  
চাপা অবকাশে  
এখানেই থমকেছে ক্ষোভ।  
নীলাবতী প্রণয়ের পাশে-  
হার মানে জগতের বাকী সব লোভ।

সে’কি উচ্ছ্বাসে!  
আঁচড়ে আঁচলে আঁকি ছবি-  
তুমি যেন অঢেল জোছনার চাঁদ,  
আমি প্রজ্জ্বলিত পুরোহিত- গনগনে রবি।
