# ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র, সাম্প্রতিক উত্তেজনা

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2020-10-29T17:56:57+00:00
- Updated: 2020-11-04T14:59:46+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: ফ্রান্স, ফ্রান্সের পন্য বর্জন, হযরত মুহাম্মদ( দঃ) এর ব্যাঙ্গ চিত্র
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%9a/

---

পাঁচ সুপার পাওয়ারের একটি দেশ ফ্রান্স। প্যারিসের আইফেল টাওয়ার দেখতে বছরে কয়েক লক্ষ পর্যটক যান সে দেশে। ব্যবসা, বানিজ্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ দেশ হচ্ছে ফ্রান্স।সেই ফ্রান্সে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে চরম ভাবে।একের পর একটি ঘটনা ঘটে যাচ্ছে ফ্রান্সে, একটির প্রতিক্রিয়া হিসেবে পরেরটি ঘটছেঃ  
* ইতিহাসের শিক্ষক সেমুয়েল প্যাটি তার ক্লাসে পড়ানোর সময় ক্লাসে উপস্থিত ছাত্রদের সামনে হযরত মুহাম্মদ (দঃ) এর একটি ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করেন।  
* এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এক মসজিদের ইমাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন।  
* ভিডিও বার্তায় উদ্বুদ্ধ হয়ে এক যুবক ওই শিক্ষককে গলা কেটে হত্যা করে।  
* ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এই ঘটনায় অত্যন্ত  ক্ষোভ, নিন্দা প্রকাশ করেন এবং ফরাসি প্রেসিডেন্ট ব্যঙ্গচিত্র প্রকাশ থামবে না বলে ঘোষণা দেন।  
* যে মসজিদ থেকে ভিডিও বার্তা পোষ্ট করা হয়েছিল, ফ্রান্স সরকার ওই মসজিদটি বন্ধ করে দেন।  
* এরপরে অন্য একটি মসজিদে হামলা হয়।  
* ফ্রান্স সরকার অত:পর দেশের ৭৩ টি মসজিদ বন্ধ করে দেন। ঘটনাক্রম

ঘটনাক্রম পর্যালোচনা করলে দেখা যায় যে ইতিহাসের শিক্ষক ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করার ফলেই এই অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে। ইতিহাসের শিক্ষক হিসেবে তিনি তো অবশ্যই জানতেন যে এমন ব্যঙ্গচিত্র অতীতে প্রদর্শন করার পরে কত জোড়ালো প্রতিবাদ হয়, মহানবী (দঃ) নিয়ে কটূক্তি বা ব্যাঙ্গ চিত্র প্রদর্শন কারীকে হত্যার জন্য পুরস্কার ঘোষিত হয়, দেশে দেশে প্রতিবাদ সংঘটিত হয়।সালমান রুশদীর কথা তো পাঠক মাত্রই মনে করতে পারবেন। সম্ভাব্য প্রতিক্রিয়া জানা সত্বেও উনি কেনো মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করলেন?

একটি প্রশ্ন জাগা স্বাভাবিক, এসব কার্টুন একে প্রদর্শন করে এরা কি এমন ভালো কাজ করছেন? কি বুঝাতে চাচ্ছেন এনারা? মত প্রকাশের স্বাধীনতা কি যা খুশি তাই করা? বাসার মধ্যে উচ্চ শব্দে মিউজিক বাজানোও অপরাধ, কারন এতে পাবলিক বিরক্ত হয়। এমন কার্টুন প্রদর্শনও তো একটি ধর্মের মানুষদের বিরক্তির কারন হয়। মত প্রকাশের স্বাধীনতা অন্যদের মানসিক ভাবে আঘাত করার অধিকার কারো কি আছে? এমন ধরনের স্বাধীনতাকে সমর্থন করা যায় না। কার্টুনের কি বিষয় বস্তু আর নেই? বিষয়বস্তু নির্বাচনে এমন বিষয়বস্তুকে নির্ধারন করা উগ্র তারই নামান্তর।

 

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/10/236BFD6F-72D7-49B6-9947-2C67798E66E2.jpeg)  
প্যারিসে সেমুয়েল প্যাটির স্মরণ সভায় লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়ে এই হত্যা কাণ্ডের তীব্র নিন্দা করা হয়। জমায়েত জনতার হাতে বিভিন্ন প্লাকার্ড বহন করেন। স্মরন সভা থেকে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো না হলেও আগত সবার মনে যে মুসলিমদের প্রতি যে ঘৃণার জন্ম নেবে এতে সন্দেহ নেই। ইউরোপে মুসলিমরা অত্যন্ত উগ্রবাদী এমন একটি ধারনা প্রচলিত আছে। সে ধারনা আরো বদ্ধমূল হবে।  
[CGTN](https://www.facebook.com/ChinaGlobalTVNetwork/posts/5207465215960923?hc_location=ufi) এর আপলোডকৃত এ সম্পর্কিত পোস্টে পাঠকদের বিভিন্ন মন্তব্যে ধারনা করা যাবে, যে কি হতে যাচ্ছে ভবিষ্যতে।

 

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/10/D5CDCAC6-7D9C-4849-9D0E-E284F2CE0F99.jpeg)  
মহানবী (দ:) এর কার্টুন প্রদর্শনে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবী জানানো হয়েছে। পরবর্তীতে ফ্রান্সের পণ্য বর্জন আন্দোল বেগবান হয়েছে। ফ্রান্সের পণ্য  বর্জন কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। ফ্রান্সের প্রধান বিক্রয়যোগ্য পন্য হচ্ছে মটর যান, প্লেন এবং ঔষধের কাঁচামাল। মটর যান, প্লেন এতে সাধারণ জনতার অংশ গ্রহন নেই। ফ্রান্স থেকে দেশে কোন গাড়ি আমদানী হয় না, আর প্লেন রোজ রোজ ক্রয় করা হয় না। জীবন রক্ষাকারী ঔষধের  কাঁচামাল নিষিদ্ধ করা কতটুকু যৌক্তিক হবে? ঔষধের কাঁচা মাল বর্জন আদৌ কি যুক্তিযুক্ত হবে?

ফ্রান্সের উৎপাদিত বাংলাদেশের সাধারণ মানুষের ব্যবহার্য যে দুটো পণ্য বর্জন করা যায় তা হচ্ছে চকলেট এবং পারফিউম। যা অত্যন্ত দামী। একটি ফ্রান্সের আসল চকলেট এর মূল্য এক থেকে দের হাজার টাকা। কতজন ফ্রান্সের চকলেট কেনেন এটি গবেষণার বিষয়। ফ্রান্সের পারফিউম বিশ্বের সেরা পারফিউম। অত্যন্ত উচ্চ বিত্তবানরা এই পারফিউম ব্যবহার করেন। বিভিন্ন কসমেটিক্স দোকানে সাধা্রণ বাংলাদেশিরা যে পারফিউম ক্রয় করেন তার অধিকাংশই বাংলাদেশের জিঞ্জিরায় উৎপাদন হয়। সুতরাং বাংলাদেশে ফ্রান্সের পন্য বর্জন অর্থ হচ্ছে দেশের জিঞ্জিরাকে বর্জন।

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/10/9CAA5898-5979-48D4-87B4-C2635DF11CD4.jpeg)

উইকিপিডিয়া ২০১৯ সনের World trade center এর তথ্য অনুযায়ী ফ্রান্সের ত্রিশটি প্রধান রপ্তানীকৃত পণ্যের তালিকায় পারফিউম আছে ষোল নাম্বারে, যার অধিকাংশ রপ্তানী হয় ইউরোপ সহ অন্যন্য উন্নত দেশ সমুহে। ত্রিশটি পণ্যের তালিকা পড়লেই বুঝা যাবে বাংলাদেশে ফ্রান্সের পণ্য আমদানী হয না বলা চলে। [List of exports products of France](https://en.wikipedia.org/wiki/List_of_exports_of_France)

বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউরোপে মুসলিমদের ভবিষ্যত খুব খারাপ হবে। ইউরোপে মুসলিমদের জন্য ভিসা পাওয়া কঠিন হবে। ইউরোপের বিভিন্ন দেশে মুসলিম নাগরিকত্ব পাওয়া সহজ হবে না। নাগরিকতার বিষয়ে মুসলিমদের আলাদা ভাবে দেখা হবে।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%9a/#comments
