# ফ্যান্টাসি

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2015-07-20T06:22:03+00:00
- Updated: 2015-07-22T03:01:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: মন এর বিশ্লেষন
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

[!\[11745821_10206494519858154_3090261416609819281_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/07/11745821_10206494519858154_3090261416609819281_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/07/11745821_10206494519858154_3090261416609819281_n.jpg)

মাঝে-মধ্যে মন বড়ো দূরন্ত হয়ে যায়  
যেমন হাওয়ায় এলোমেলো-অবিন্যস্ত হয়ে যায় বৃষ্টির জল।  
আবার শান্ত দিঘীর মতো টলমল করে।  
ওখানে পদ্ম ফোঁটে, তার ওপর পদ্মগোখরাও নাচে তার ফণা তুলে;  
টুংটাং সুরে বেজে ওঠে কখনো,  
কখনো বিদ্যুতের মতো চমকায়।

মন জানি কি!

অনুভব করতে গেলে ঢেউয়ের মতো ফিরে যায়  
ছুঁতে গেলে সাগর-পাড়ের বালিতে লেখা নামের মতো মুঁছে যায়।  
এই মনই যেনো জীবনের প্রতিটি সিঁড়িতে উত্থান-পতনের ইতিহাস  
ভাঙ্গে-গড়ে, ধূলিস্যাত করে দেয় কতো কতো জনপদ।

মন আসলে কেমন!

গহীন অরণ্যে বাতাসের শব্দ,  
নাকি অনন্ত চরাচরে কেবলই মরিচীকা?  
আসলে মনটা যেনো একটা ফ্যান্টাসি নগরী,  
স্বপ্ন দেখায়, এবং ভাসায়।

হ্যামিল্টন, কানাডা  
১৯ জুলাই, ২০১৫ ইং।

 

**ছবিটি আমারই তোলা ২০০৯ সালে বেলজিয়ামে থাকার সময়। জায়গাটির নাম নামুর। খুবই সুন্দর একটি শহর। বেলজিয়াম গেলে সকলেই ওখানে বেড়াতে যায়। যারা সবুজ ভালোবাসেন, তাদের অবশ্যই যাওয়া উচিৎ।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
