# ফোষ্কা……

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2012-10-18T10:14:09+00:00
- Updated: 2012-10-18T10:14:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/

---

[!\[\](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/10/579676_4344123797669_1706419163_n1-199x300.jpg)](http://www.jeshan4u.com/wp-content/uploads/2012/10/579676_4344123797669_1706419163_n11.jpg)

তুমি মরে যাচ্ছো ।  
আমার প্রেমের বিষে ক্ষয়ে যাচ্ছো দিনের পর দিন ।  
এরপর হঠাৎ একদিন একেবারেই মরে গেলে ।

আচ্ছা এই আমি বড়ো বিষাক্ত জেনেও  
কেনইবা ভালোবেসে ফেললে !

আচ্ছা ধরে নাও কোনো একদিন যদি এমন হয় ,  
আমি নেই , কোথাও নেই…  
তখন কার বিষে নীল হবে ?

জানো , যখন তুমি চোখের আড়ালে থাকো  
তোমাকে অনেক গভীরে পেয়ে যাই ।  
তোমার নিঃশ্বাস তখন আমার চোখে-মুখে লাগে ।  
বুঝে পাইনা ,  
খুঁজে পাইনা…  
কেন , কেন , কেন এমন হয় ?

আমার এই বিষ আমাকে জ্বালিয়ে-পুড়িয়ে  
আমাকে বাঁচিয়ে রাখছিলো ।  
তুমি এসে সবটুকু নিয়ে গেলে ,  
তাইতো এই মন জুড়ে বিশাল বড়ো বড়ো ফোষ্কা ।  
অবাক হই ,  
কেন যে এতো আপন লাগে এই ফোষ্কাগুলোকে ।

হ্যামিল্টন , ওন্টারিও , ক্যানাডা  
১-লা অক্টোবর , ২০১২ ইং ।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/#comments
