# ফেসবুক

- Author: [নিতাই বাবু](https://sonelablog.com/author/nitaibabu/)
- Published: 2020-06-25T20:38:11+00:00
- Updated: 2020-06-25T22:34:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b/

---

*ফেসবুক হলো–*

*বিশ্বের সস্তা যোগাযোগ ব্যবস্থা, *

*ফেসবুক হলো–*

*দূর থেকে কাছে আসার রাস্তা।*

*ফেসবুক হলো–*

*ব্যক্তি মতপ্রকাশের স্বাধীনতা,*

*ফেসবুক হলো–*

*কারোর কাছে হীনমন্যতা। *

*ফেসবুক হলো–*

*কারোর অনুভবে শূন্যতা,*

*ফেসবুক হলো–*

*কারোর কাছে উদারতা। *

*ফেসবুক হলো–*

*ব্যক্তিগত ডায়েরির পাতা,*

*ফেসবুক হলো–*

*অভিভাবকের মতো উপদেশদাতা। *

*ফেসবুক হলো–*

*পৃথিবীর মিথ্যাবাদীর জন্মদাতা, *

*ফেসবুক হলো–*

*গুজব সৃষ্টিকারীর সৃষ্টিকর্তা। *

*ফেসবুক হলো– *

*টাটকা গরম খবরদাতা,*

*ফেসবুক হলো–*

*দুনিয়ায় শয়তানদের আশ্রয়দাতা।*

*ফেসবুক হলো–*

*দুনিয়ায় সকল ধর্মের কথা,*

*ফেসবুক হলো–*

*অনেকের কাছে মাথাব্যথা। *

*ফেসবুক হলো–*

*চেনা-জানা অচেনা বন্ধুত্ব,*

*ফেসবুক হলো–*

*কাছের মানুষ থেকে দূরত্ব।*

*ফেসবুক হলো–*

*ঘুমন্ত মানুষকে জাগানো,*

*ফেসবুক হলো–*

*দুশমন দুর্নীতিবাজ হটানো। *

*ফেসবুক হলো–*

*কঠিন রোগের সুচিকিৎসা,*

*ফেসবুক হলো–*

*ভালো কাজে রটে কুৎসা।*

*ফেসবুক হলো–*

*প্রতিবাদের অস্ত্র কলম,*

*ফেসবুক হলো–*

*বিখ্যাত খাউজানির মলম।*

*ফেসবুক হলো–*

*বিশ্বের উদার মানবতা,*

*ফেসবুক হলো–*

*সবাই মিলেমিশে একতা।*

 [প্রথম প্রকাশ ](https://m.facebook.com/story.php?story_fbid=2457720361022800&id=100003545810963)

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b/#comments
