# ফেসবুক রম্য… টেকনো প্রেমের ঘটর ঘটর….

- Author: [সীমান্ত উন্মাদ](https://sonelablog.com/author/simanto/)
- Published: 2014-01-29T15:03:09+00:00
- Updated: 2014-01-29T15:03:09+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/sagor1-242x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/sagor1.jpg)

১. আছো মহা সুখে  
টেকনোলোজির বুকে,  
পুরুন প্রিয়ার হাতটি ছেড়ে  
খুজছো নতুন করে,![:-/](http://cdn1.somewhereinblog.net/smileys/emot-slices_24.gif)  
এসে ফেস-বুকে।

২. ইটিশ পিটিশ লটর পটর  
যাচ্ছে জ্বলে আদি মটর  
টেকনো প্রেমের ঘটর ঘটর![:P](http://cdn1.somewhereinblog.net/smileys/emot-slices_25.gif)  
সুন্দুরীরা মডারেটর।

৩. বসে আছো ইস্টিশনে  
ওপেন পেইজ  
মাল্টি ফোনে।

৪. দেখছো বসে, কার স্টাট্যাস  
ভিষন রকম ভাল,  
কে লিখল নতুন করে  
তুমি আমার, এই জীবনের আলো।![:D](http://cdn1.somewhereinblog.net/smileys/emot-slices_05.gif)

৫. এই জন্মে জন্ম নিলে  
রবি ঠাকুর,  
ফেস বুক কাব্য লিখে বাজিয়ে দিতেন  
সুন্দরীদের হৃদয় নূপুর।![;)](http://cdn1.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif)

৬. গভীর রাতে বাবার ধমক কড়া,  
এই নিশিতে করছিস কি হত’চ্ছাড়া..?

৭. লেখা পড়ার ব্যাপার নিয়ে  
বাবার সাথে দন্দ,![X(](http://cdn1.somewhereinblog.net/smileys/emot-slices_17.gif)  
তুমিতো ভাই দিনে রাতে  
ফেসবুকে অন্ধ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87/#comments
