# ফেরৎ! সে আমি দেবই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-02-12T00:13:07+00:00
- Updated: 2017-02-12T00:13:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a6%87/

---

কোন একদিন যদি বলেই ফেলি  
যা কিছু দিয়েছ, দিয়েছি, নিয়েছি কী নেইনি  
তা না ভেবেই ফেরৎ দিতে চাই বা দিয়ে দেই  
নিতে পারবে?

ফুলেদের ভালোবাসা থেকে শ্রাব্য-অশ্রাব্য গালাগাল  
সত্যের মত মিথ্যে, মিথ্যের মত সত্য ভেবে ভেবে কল্পনার ফানুস  
ছুড়েছ আকাশের গায়ে;  
এক বুক পূতিগন্ধময় ক্ষীণ স্রোত, জল জ্যোৎস্নার প্লাবন,  
ভুয়ো জ্ঞানী জ্ঞানী অহংকার!  
বুক চিতিয়ে  প্রবল সত্যের মুখোমুখি হওয়া,  
নিতে পারবে?  
পারবেনা জেনেও ফেরৎ দিচ্ছি,  
দিচ্ছি না,

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a6%87/#comments
