# ফেরারী স্বপ্ন

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-05-27T11:00:02+00:00
- Updated: 2021-06-01T09:21:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

 

ব্যস্ত শহর! ঠাস বুনোটের ভীড়ে স্বপ্ন খুঁজে ফেরা এই আমি;  
জন্মান্ধ বিকেলটা আমায় করে স্মৃতিকাতর,  
একাকী নির্জনে হারিয়ে যেতে মন চায় শঙ্খচিলের ডানায়।  
ঘাসফড়িংয়ে সবুজের পতাকা ঢেকে দেয় আজন্ম কুসংস্কার;  
বেঁচে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে পাপ-পূণ্য;  
মনের কেনাবেচায় আটপৌরে কথোপকথন কয়েদখানায় বন্দী।  
স্বপ্নবিলাসী আমি পথ খুঁজে ফিরি অচেনা আঁধার-সজ্জায়;  
বাতিঘর হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে প্রাচীন জ্যোৎস্না-স্নাত চন্দ্রক।  
হেম-পেয়ালায় চুমুক দিয়ে আসঙ্গ খুঁজে ফেরা এই আমি;  
মিথ্যা বাসনায় পথ-হারা পথিক- তন্ন তন্ন করে নীলপদ্ম খুঁজে ফিরি মনের আকন্ঠ অমৃত সুধায়।  
ঝরা-পাতায় বিচ্ছেদের অনল দহনে অভিলাষী অন্তরিন্দ্রিয়;  
মেঠোপথ ধরে লাশের মিছিল অজ্ঞাতনামার পোস্টাল কোডে।

ছবি-গুগল

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
