# ফেরারী কাব্য

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-02-19T18:00:05+00:00
- Updated: 2021-02-20T15:41:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

শব্দেরা নাইওর গেছে ভাবনার খোরাক সঙ্গে নিয়ে;

নাও চালায় উপমার বৈঠা- গলায় মাঝিমাল্লার গান।

বাতাসে বিরহী তরঙ্গ বরাদ্দ হয়েছে ,

বন্দিনী নক্ষত্রলোকের সঙ্গীরা- ছুটে বেড়ায় আপন অক্ষে;

বিষাদের নীল ভেসে আসে বাঁধন ছেঁড়া পালে।

সাত পাকে বাঁধা ছিন্ন করে পরকীয়ায় আসক্ত লেখনী-

নায়াগ্রার জলপ্রপাত ছুটে চলে ধূসর-কালোর গহীনে;

যেখানে শায়িত হয় সহস্রাধিক কাব্য পুঞ্জ, অবৈধ কবিতার ডায়েরীর ছেঁড়া পাতা।

রাতের আঁধার ফুঁড়ে জোনাক-পিদিম জ্বলে; ঝুলন্ত কবিতারা কর্পূরের মতো উবে যায় মেঘেদের দেশে-

কবিরা ছুটে চলে রানারের বেশে, কাব্যের সন্ধানে।

 

ছবি-নিজের

রচনাকাল- ০২/০২/২০২১

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
