# “ফেব্রুয়ারি নাকি ফাল্গুন”???

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2015-02-02T07:15:54+00:00
- Updated: 2015-02-02T07:15:54+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8/

---

কত দুঃসহ শোক,স্মৃতি, বেদনা  
কি দিয়ে দিব  
নিজেকে আমি স্বান্তনা?  
ফাগুনের এক ঝড়ো হাওয়ার দিনে,  
রাজপথ রঞ্জিত হল আমার ভাইয়ের  
খুনে  
বাংলায় আমায়  
লিখতে পড়তে দেবে বলে,  
বুকের রক্ত অকাতরে দিয়েছিল  
তারা ঢেলে-  
ফাগুন তাই আমার কাছে বসন্তের  
বার্তা আনে না;  
পুরানো ক্ষতে আঘাত করে,  
সইতে পারিনা যন্ত্রনা।  
ফেব্রুয়ারি পালন করি,কেন  
করিনা ফাল্গুন?  
ইংরেজীর জন্য কি আমার ভাই  
হয়েছিল খুন?  
পূর্ব পুরুষেরা কি শহীদ হয়েছিল  
এটা দেখবার জন্য?  
যে ভাষার জন্য জীবন দিল আজ কেন  
তা বিপন্ন?  
যদি পারি মোরা ধরে রাখতে বাংলা ভাষার মান;  
শহীদদের তবেই  
দেখানো হবে সম্মান।  
ফেব্রুয়ারি নয় ফাল্গুন  
পালনে সবাইকে জানাই আহব্বান।।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8/#comments
