# ফেইসবুক লাইকে নূতন মাত্রা

Author: সোনেলা রোদ্দুর
Published: 2017-01-31
Category: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%87%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%82%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

![likeage](http://sonelablog.com/wp-content/uploads/2017/01/likeage.jpeg)

\= তুই যে আমার প্রফাইল পিকচারে লাইক দিলিনা? তোকে বাসার কাজ থেকেই ছাটাই করে দেব।  
\* জরিনার উত্তর: আপনি আমাকে গতকাল ধমক দিয়েছেন, আমি সহ ৪০ জন বুয়া আপনার কোনো কিছুতে আর লাইক দেব না।  
\= প্লিজ লাগে জরিনা, তুই না আমার ফ্রেন্ড?  🙁  আজ আমিই কাপড় ধোবো, হাড়ি পাতিল মাজবো। তুই সবাইকে বলে দে লাইক দিতে। আর কখনো ধমক দেবনা সোনা, প্রমিজ।  
\*জরিনা: মনে থাকে যেন আপা।

\*\*\*  
জরিনা সোফায় বসিয়া আপার জন্য লাইক সংগ্রহ করিতে লাগিল। ম্যাডাম জরিনার কাজ করিতে লাগিল। শত হইলেও জরিনা ফ্রেন্ড 🙂 কাজের বুয়া হইলে কি হইবে? ফলোয়ারের সংখ্যা কম না জরিনার।  
একটি সত্যি ঘটনা অবলম্বনে।

\*\*\*  
আমার বাসার বুয়াকে আজকেই একটি আইডি করে দিতে হয় :p
