# ফুল

- Author: [তাপসকিরণ রায়](https://sonelablog.com/author/tapaskiran-ray/)
- Published: 2014-05-24T17:03:43+00:00
- Updated: 2014-05-24T17:03:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: সে মলয়জ বাতাসকে বইতে দাও--
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/10304633_643683105708673_286662701178277709_n1-300x225.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/10304633_643683105708673_286662701178277709_n1.jpg)

একটি ফুল ,

তবে কি আর একটি  ফুলের দিকে তাকানো যাবে না ?

এমনটা কি হতে পারে ?

তুমি যদি  হেসে ওঠো পদ্মরাগে–জানি না কি পরিচয়টুকু ,

একটি নারীর লাবণ্যে যদি ফুটে ওঠে ফুল–

রং পাপড়ির মাঝে যদি জেগে ওঠে মন্থর ভালবাসা ,

তবে অন্তর আবেগে কেন এই শৃঙ্খল মন ?

এক বন্দী মন , বন্ধ এক ঘর !

তুমি তবে তুল না কো তোমার স্বার্থপর তর্জনী ,

বিজনে বিহনে ভাবনা মেখলায় যদি উড়াই আবির আকাশ–

যদি ফুটে ওঠে ফুল মনের অলিন্দে—

সে মলয়জ বাতাসকে বইতে দাও–

মন কাড়া আর একটি ফুলকে না হয় স্থান দিলাম গোপন মনসিজে।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2/#comments
