# ফিরে ফিরে আসে একই রঙে,

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2016-08-20T17:39:02+00:00
- Updated: 2016-08-20T19:08:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: ফিরে ফিরে আসা
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

---

**এক**  
![14101558_871003313004748_1710658162_n](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/14101558_871003313004748_1710658162_n.jpg)  
বাহ! আমার শিল্প কর্মে আমিই মুগ্ধ  🙂  
হাসিতে মুক্তো ঝরে ।  
ইহাকে ধনিয়া আর্ট বলে ,  
রেস্টুরেন্টে খাবার পরে এমন আর্ট করুন আর আড্ডা দিন।

হাসতে থাকুন , হৃদ রোগের ঝুঁকি কমান।

**দুই**  
![581793_406000206171730_1529242806_n](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/581793_406000206171730_1529242806_n.jpg)  
সর্প নয় স্বপ্ন বিশারদ বা হবু স্বপ্ন বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি – বলে দিন এই স্বপ্নের কি অর্থ ।  
একটি স্বপ্ন প্রায় প্রতিদিন দেখা একটি অস্বাভাবিক ঘটনা। অথচ এই স্বপ্নটি দীর্ঘ প্রায় পাঁচ বছর প্রায় প্রতিদিন দেখেছি। ঘুম থেকে জেগে গিয়েছি আতংকে , গা ঘেমে একাকার।

হাঁটছি পিচ ঢালা সড়কের এক সাইড দিয়ে । পিছন দিক থেকে গাড়ির হর্ন। তাকিয়ে দেখি বিশাল এক ট্রাক আমার দিকেই ধেয়ে আসছে । ভেবেছি ব্রেক ফেইল করছে , কিন্তু না , একদম কাছ থেকে ড্রাইভারের চোখ দেখেই বুঝে গিয়েছি আমাকে চাপা দিতে ছুটে আসছে । রাস্তা ছেড়ে ঢালুতে নামছি – ট্রাকও নামছে । ধান খেতে দৌড় বাঁচার জন্য । পিছে পিছে আসছে ট্রাক। শরীরের শক্তি শেষ , আর পারছি না , ট্রাকের স্পর্শ পাচ্ছি পিঠে – এরপর ঘুম ভেঙ্গে যেতো । ঘামে ভেজা শরীর , দ্রুত নিশ্বাসে বুক উঠা নামা ।  
১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত এই স্বপ্ন আমাকে তাড়া করে ফিরেছে । এরপর আর দেখিনি।

আমার হাড়িয়ে যাওয়া #স্বপ্ন – ১

**তিন**  
![14101735_871003479671398_1985750397_n](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/14101735_871003479671398_1985750397_n.jpg)   
সবুজ টানে সব সময়ই আমাকে ।  
ইচ্ছে করে জীবন কাটিয়ে দেই এই সবুজের মাঝে,  
ইচ্ছে করে গাছ হয়ে যাই -ছায়া দেই মানুষকে  
ফল হই – বেঁচে থাকুক পাখিরা সে ফল খেয়ে  
গাছের ডালে এসে বসুক – টিঁয়া , ময়না , ঘুঘু , শালিক , কাকাতুয়া  
অথবা কেটে জ্বালানী বানাক বনে থাকা মানুষেরা , বেঁচে থাকুক ।  
ইচ্ছে করে বন্য ফুল হই –  
আরো কত ইচ্ছে সবুজকে নিয়ে —

ফটোর সংক্ষিপ্ত ইতিহাসঃ  
ছবিটি তুলেছেন দীর্ঘ ৩৮ বছরের পুড়ানো বন্ধু ছাইরাছ হেলাল . পুড়ানো হলেও বন্ধুত্ব এখনো তরতাজা  🙂  
সুন্দর টি শার্টটি অনেক ভালোবেসে গিফট করেছিলেন একজন বর্তমান শত্রু ।  
লোকেশনঃ সিলেট এর লালাখাল এর শেষ প্রান্তের চা বাগান ।  
ভ্রমন সঙ্গীঃ ছাইরাস হেলাল ,  
আর তিনি অশরিরি হয়ে প্রায় সারাক্ষণই সাথে ছিলেন । যিনি পরিচয়ের পর থেকে আজ পর্যন্ত কখনোই আস্থা এবং বিশ্বাস হারাননি । এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁকে । কৃতজ্ঞতা জানানোর সুযোগ না দেয়ার জন্য আমি অনেক রাগ।  
— at Lala Khal, Jaflong, Sylhet.

**চার**  
![10259861_507626906009059_6385271771758375064_n](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/10259861_507626906009059_6385271771758375064_n.jpg)  
কখনো কখনো আপনার একা চলা উচিৎ –  
শুধু বুঝবার জন্য যে আপনি তা পারেন —

> ২০ আগষ্ট ২০১৪
>  ফেইসবুকে একদিনে এত পোষ্ট দিয়েছি আমি !
>  চার নং ছবিতে আসলেই কি সে একা? পিছে পিছে অনুসরণ করছে কে?
>
>
>
> *সেই দিন সেই সময় ফিরে ফিরে আসে একই রঙে,*

সোনেলার স্কেচ শিল্পী শুন্য শুন্যালয় এবং ইলিয়াস মাসুদকে যারা স্কেচ পারলেও ধনিয়া আর্ট পারেন না।

---

Comments: 54 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/#comments
