# ফিরে এসো

- Author: [হৃদয়ের স্পন্দন](https://sonelablog.com/author/hridoyerspondon/)
- Published: 2015-01-10T17:59:10+00:00
- Updated: 2015-01-10T17:59:10+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b/

---

বালিকা,  
এসো এ মন খারাপের রাতে  
অদৃশ্য থেকোনা আর  
এবার এসো, আমি নয়ন ভরে তোমার রুপ সুধা পান করবো  
তোমার অই নেশাতুর চোখে,  
আমি মাতাল হবো,  
বদ্ব মাতাল হবো আমি  
সারারাত ঝুলবারান্দায় বসে তারা দেখবো  
ফিরে এসো বালিকা ফিরে এসো।

বালিকা,  
আমার চন্দ্রমল্লিকা  
আমার সুর্যোদয়  
ফিরে এসো  
অনেক দিন পেরিয়ে গেলো,  
কানে মুঠোফোন নিয়ে  
শীতের রাতে হাটা হয়না আর।  
হয়না প্রত্যুষে নামাজ পড়ে  
গ্রীস্মের সবুজ ঘাসে  
নগ্ন পায়ে হাটা।

বালিকা ফিরে এসো  
বালিকা অনুরোধ রইলো  
বালিকা,  
আমি একাকী বালক আজো তোমার প্রতীক্ষায়

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b/#comments
