# ফিরে এসো ত্রিস্তান

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-24T16:50:32+00:00
- Updated: 2020-01-24T16:50:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/

---

 

নিহত ত্রিস্তানের জন্য কাঁপিয়ে/বেঁকিয়ে /কেঁদে  
অবান্তর অস্থিরতায় ত্রিভুবনে বৃষ্টি নামিয়ে কী হবে বল, ইসল্ট!

যে সুগভীর উপত্যকায় নিয়ে ছিল ঠাই/দিয়েছিলে  
শ্লীল অ-শ্লীলের অখিল নিয়ম না মেনে,  
কঙ্কাল-সুতোয় শুধুই ঝুলে আছে স্মৃতি  
বিস্মৃতির পথে পথে;

কুয়াশার শীত সকাল মিলিয়ে যাবার আগেই  
ফিরে এসো ত্রিস্তান, পুষ্পক বিগ্রহের ফুল-কলি  
মেলেছে ডানা ওদিকে, ঐদিকে, দিকে দিকে;  
অব্যর্থ আর্য উৎসবে দুলে-ফুলে ওঠা নদী  
কে সামাল দেবে!  
জলাকার-সিংহদ্বার খুলেছে আবার  
আলিঙ্গনের প্রলয়-তাণ্ডবে, বৃষ্টি আসবে নেমে  
একটু পরে, ঐ নদী-তীরে;

ত্রিস্তান ফিরে এসো আবার, উত্তালের-নদী-মোহনায়  
সৃষ্টির নব-নব আনন্দ-বেদনায়,  
সুঠামের স্পন্দিত অন্তরঙ্গ মিলন-প্রতিভায়,  
নকশী কাঁথার ধ্রুব-উত্তাপের দ্বীপ জ্বেলে  
ছুঁয়ে থাকা ভীরু-ভালোবাসার উষ্ণ-পালকে;

ছবি…… নেটের

---

Comments: 48 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/#comments
