# ফিরে এসে ফিরে পাওয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-07-23T00:29:51+00:00
- Updated: 2017-07-23T00:29:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/

---

আমার অপেক্ষার ঝাউ-বন মধ্যরাতেও ফাঁকা  
হাঁসফাঁস জল-ডোবা জ্যোৎস্নায়, এখন  
আমার ভালোবাসা ছায়াহীন অশরীরী,  
আর্য-অনার্য ভুলে সোঁদাদগন্ধময়তায়;  
এ-কী!!  
সত্যি সত্যিই প্রেম, প্রীতি না ভালোবাসা-বাসি !!  
প্রাসাদ সিঁড়ি, নিপীড়িত ক্রীতদাস, খানা-খন্দের সবুজ ঘাসে  
বিনম্র কবিতার মত একরাশ অপেক্ষার-উচ্ছ্বাসে!!

ছোট-বড় ঝড়-নদী পেরিয়ে, নকশী কাঁথায় মুড়িয়ে,  
গলা জড়িয়ে, গুটিসুটি করে পড়ে ফেললাম দু’জনকে দু’জনে  
প্রতিটি অক্ষর-লাইন থেকে ক্রমান্বয়ে পুরো বই-ই।

ময়ূর-প্রশান্তির মত পৃথিবী নামক গ্রহটি ছোট নিতান্তই;  
জোড়া-মুখে কুলুপ এঁটে পুড়িয়ে ফেলি কিছু সিগারেট  
এবারে, একত্রে-একসাথে;  
অত্যন্ত অসুখী-দুশ্চিন্তা ঝেরে শতত-উত্তেজিত আবেগ প্রণয়ে  
বিস্মৃতি-হীন অতি-চেনা আগন্তুক,  
এসো পুঞ্জিভূত আমার নিটোল যমুনা স্রোতে;  
অনচ্ছ চাঁদ লুকাও এবার, আমরা এখন এখানে।

ধুম্র সুন্দরী —–

“Doubt thou the stars are fire,  
Doubt that the sun doth move”

যাত্রী ——

“Doubt truth be a lire  
But never doubt I love”

************************************************************  
ইতিহাসের ধুম্র-সুন্দরীর বয়ান……..৪

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/#comments
