# ফিরে আসার গল্প

- Author: [রুমানা পারভিন রনি](https://sonelablog.com/author/rumana666/)
- Published: 2021-03-22T08:53:27+00:00
- Updated: 2021-03-22T15:01:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/

---

আমার কোন ফিরে আসার গল্প নেই

আমার সব চলে যাওয়ার গল্প।

বুকের গভীরে বাবুই এর নীড়ের মতো

পরম মমতায় বাসা বাঁধি,

তারপর অবিনাশী ঝড়ে সে বাসা ভেঙ্গে যায়,

উড়ে যায় দামাল দস্যুর মতো।

আমার কোন কাছের মানুষের গল্প নেই,

যে মানুষটার সাথে রাত জেগে

টুকটুক করে গল্প করবো

আমার তেমন কোন মানুষ নেই।

আমার কোন বন্ধু নেই

হারিয়ে গেলে খুঁজে ফিরবে।

বন্ধুর কাছে উজার করে গল্প বলতে পারি না

আমার পৃথিবীটা ভীষণ ছোট

বড্ড সাদামাটা,

এই পৃথিবীতে আমার একটা জলভরা আকাশ আছে,

কিছু মিথ্যে প্রতিশ্রুতিতে আমার আকাশ কাঁদে,

আমি রাতের পর রাত শব্দ বুননের খেলা খেলি

আমার পৃথিবীতে আমি এদের নিয়েই বেঁচে থাকি।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/#comments
