# ফিঙে পাখির মতো

Author: আলমগীর সরকার লিটন
Published: 2022-04-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%99%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8b/

*জনসমুদ্রে কবি বলে কথা!*  
*তবু মনের যাতনা কবিতা বুঝেই না;*  
*লাশের পর দুই এক জন ঠোঁট*  
*নড়াবে, ফিস ফিস করে কথা বলবে*  
*এই হলো মানব সভ্যতার হাল চাল-*

*মরার আগে কেউ প্রণয় দেখায় না!*  
*শুধু মরিচের মাঠ চোখে দেখে অথচ*  
*সোনালি ধানের মতো কেউ ভাবল না*  
*কি হবে কবিত্ব, ফিঙের পাখির মতো;*  
*উড়াউড়ি করলেই হবে-দেখে না কবিতা।*

০৮ বৈশাখ ১৪২৯, ২১এপ্রিল ২২
