# ফাগুনের ফাল্গুনী

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2021-02-18T16:56:57+00:00
- Updated: 2021-02-18T16:56:57+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%80/

---

দীপশিখার সোনালি আলোর হাতছানিতে  
আগুন রঙা শিমুলের ফাঁক গলে  
বাগানবিলাসের মাধুর্য বিলাসিতায়,  
ফাগুন এসেছে মায়াডোরের আলিঙ্গনে।

কৃষ্ণচূড়ার আড়ালে, মেঠোপথের বাঁকে  
নিঃসঙ্গ দুপুরের আলসেমিতে কিংবা  
নতুনের প্রস্ফুটিত সুর মূর্ছনায়,  
ফাগুন এসেছে ক্লান্ত দেহের উচ্ছ্বাসিত প্রাণে।

বিরহী কোকিল কোকিলা কুহুতান ব্যঞ্জনে  
সকাল-সন্ধ্যার ব্যস্তানুপাতিক অক্ষমতায়  
গেরুয়া বসনে অপেক্ষার বাউল গানে,  
ফাগুন এসেছে বাতায়নবর্তিকার সরব জয়ধ্বনিতে।

ব্যাস্ততাকে দূরে ঠেলে, সোনেলার পেলব বদান্যতায়  
ফাগুন কবিতার উন্মুক্ত আহ্বানে  
শতবর্ষী আয়ুর অলিখিত আশীর্বাদ প্রাপ্তিতে,  
ফাল্গুনী এসেছে উদীত নক্ষত্রের নতুন বারতায়।

— **[ব্লগার সুপর্ণা ফাল্গুনীকে](https://sonelablog.com/author/suparna-falguni/)**জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%80/#comments
