# ফাগুনের ঘুনপোকা

Author: বোকা মানুষ
Published: 2016-02-13
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be/

সকালেই বুকের গলিজুড়ে গোধূলি আলো।  
একটা কৃষ্ণচুড়ার গোড়ায় রক্তলাল ঢেউ।  
জীবন্মৃত কবির মগজে শুন্যতার ঘুনপোকা,  
কুরে কুরে স্মৃতি খাওয়ার উৎসবে মাতে খুব!

পাদটীকাঃ উঁকি দিয়ে জানান দিয়ে গেলাম- বেঁচে আছি!
