# ফলদ বৃক্ষ।

- Author: [মনিরুজ্জামান অনিক](https://sonelablog.com/author/mzaman/)
- Published: 2022-08-21T05:48:37+00:00
- Updated: 2022-08-21T05:50:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a6-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a5%a4/

---

 

ফলদ গাছটির প্রতিটি ডালে ডালে

ছড়িয়ে আছে ফলের জৌলুস,

ফলের ভারে নুইয়ে পড়েছে গাছের শাখা-প্রশাখা…

এতটুকুন গাছ, মাথা ভর্তি পাতা!

যেনো সবুজ পাড়ের শাড়িতে ঘোমটায় আঁটা।

ফলের আশায় গাছের নিচে গিয়ে জানলাম,

সে ফল দিবে না, আমার জন্য বরাদ্দ রেখেছে

পাতার নিচের ছায়া। ঠান্ডা ছায়ার নিচে বসে

অনুভব হলো সে ছায়া ভীষণ শীতল,

সে ছায়ায় একটা সুর ভাসে, গাছটি যাকে ভালোবাসে

তাকে দিতে পারেনি মাটি-রসের ফল,

সে আক্ষেপে নিত্য কোরাস গায় সবুজ পাতার দল।

 

ফলদ গাছের নিচে বসে ভাবি

গাছটি কি তুমি?

 

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a6-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a5%a4/#comments
