# পড়ে যাওয়া ধরা –ছোঁয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-12T09:08:51+00:00
- Updated: 2020-11-12T09:13:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/

---

 

টানটান খুশিতে, নিয়ম ভেঙ্গে দ্বিধাহীন বিলাসী তছনছে নিমিষে স্থবির,  
ঘুম-শূন্য নিদ্রায় স্তরে স্তরে তিলে তিলে গড়ে তোলা, সন্তরণ প্রিয় মাছেদের নদী;

একঘেয়েমির স্বাদহীন প্রলুব্ধ হিংসার ক্লান্ত স্রোতে ডুবিয়ে ডোবানোর  
প্রমোদ অহংকার বিলুপ্ত হবেই, মহাকালের চৌহদ্দিতে;  
স্বেচ্ছা ধ্বংসের বাহু-পাশ সইতে বইতে হবে নিশ্চিন্তে, আজকালকার বিলুপ্তিতে,  
এ কোন শাস্ত্র-কথা নয়,  
নয় আঙ্গুলের ফাঁক-গলে চুইয়ে পড়া ধরা –ছোঁয়া,  
বিক্রমের সীমারেখায় শূন্যতার দু’হাতে শুধুই ঠিকানা বিহীন ঝড়ো বাতাস;

শীত-পরখ না-করে সিঁথান ভরে ঘুমিয়ে যেতে যেতে  
ভেসে যাওয়া সুনীল আকাশে নীলিমার আহ্লাদী বিষয়াদি গোচরে আনি,  
আপাত বিরল শীত-সীমান্তে দোল পূর্ণিমার চাঁদে।

চন্দনা পাখির দূর-ডাক!! তাও ভেসে আসে।

ছবি নেট থেকে।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/#comments
